বিশ্ব

এশিয়ার জন্য তেলের দাম বাড়াল সৌদি

এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে বিশ্বের শীর্ষ দেশ সৌদি আরব। খবর রয়টার্স, অয়েলপ্রাইসডটকম।

করোনার মধ্যে বিশ্বজুড়ে তেলের মূল্য পতনে রেকর্ড গড়ে। বর্তমানে বাড়তির দিকে থাকলেও উঠা-নামার মধ্যেই যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুক করে বাড়ানো দামেই তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে।

এ ছাড়া মার্কিন আমদানিকারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা।

দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button