বাংলাদেশ
মাইন্ড এইড হাসপাতালের আরেক পরিচালক গ্রেফতার

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় মাইন্ড এইড হাসপাতালের মালিক পক্ষের একজন পরিচালক ফতেমা তুজ যোহরা ময়নাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহীদুজ্জামান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে ময়নাকে গ্রেফতার করা হয়। তিনি আদাবর মাইন্ড এইড হাসপাতালের মালিকপক্ষের একজন পরিচালক। এ নিয়ে প্রতিষ্ঠানটির ১২ জন গ্রেফতার হলেন।



