বাংলাদেশ
স্কুলছাত্রী নীলা হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানের স্বীকারোক্তি

সাভারের অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
গত ২৬ সেপ্টেম্বর মিজানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের পঞ্চমদিনে বৃহস্পতিবার (১ অক্টোবর) মিজান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাই সেই জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র ঘোষ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।



