বাংলাদেশ

আজ থেকে বিমানে পাশাপাশি সিটে বসবে যাত্রী

আগামীকাল রবিবার থেকে বিমানে পাশাপাশি সিটে যাত্রী বসিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে দেশের বিমান সংস্থাগুলো। তবে কোনো যাত্রী অসুস্থতা অনুভব করলে যেন তাকে আলাদা করে বসানো যায় সেই লক্ষ্যে চার সিট ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সামনে ও পেছনে দুটি করে মোট চারটি সিট ফাঁকা রাখতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের বিমান সংস্থাগুলোকে এই নির্দেশনা দেয়।

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, আগামীকাল থেকে বিমানের সব সিটে যাত্রী নেয়ার বিষয়টি আজই জানায় কর্তৃপক্ষ। তবে তাদের নির্দেশনা হচ্ছে, সামনে ও পেছনে চার সিট ফাঁকা রাখতে হবে।

উল্লেখ, করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ১ জুন থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা অনুমতি দেয় বেবিচক। এরপর যশোর, বরিশাল ও রাজশাহীতেও ফ্লাইট চালু করে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button