বাংলাদেশ

বেশকিছু অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস

এ সপ্তাহেও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার আশংকার কথা জানিয়েছে, আবহাওয়া অধিদফতর।

রবিবার (৩০ আগস্ট) সকালে পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু-কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আরো বলা হয়েছে, মধ্য প্রদেশের উত্তরাংশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button