বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় মাইকে ‘উচ্চশব্দে’ আজান বন্ধের নির্দেশ

দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদরাসা তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত পাশে থাকেন হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরি।  ইল্লোরির অভিযোগ, মাইকে উচ্চশব্দে আজানের কারনে  তাকে নিজ সম্পতির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই আজান বন্ধের দাবি জানান তিনি।এছাড়া তিনি আরও অভিযোগ করেন, আজানের শব্দে এলাকায় এক ধরনের ‘আলাদা মুসলিম আবহ’ সৃষ্টি হয়।মসজিদটি বন্ধ করে দেওয়ারও আবেদন জানান চন্দ্র ইল্লোরি।

কিন্তু গণমাধ্যমগুলো জানায়,  এ ধরনের আদেশ দিতে অস্বীকৃতি জানান বিচারক।

তবে  দক্ষিণ আফ্রিকায় মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। ‘উচ্চশব্দে’ আজানে আপত্তি জানিয়ে প্রতিবেশীদের করা আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, মসজিদের সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আজানের শব্দ না যায়।

ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এ আদেশ দেন।

দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন জানায়, আদালতের এ রায়ে সমতা এবং ধর্মপালনের স্বাধীনতাসহ কয়েকটি সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

যদিও আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

 

Related Articles

Leave a Reply

Back to top button