বাংলাদেশবিশ্ব

রোহিঙ্গা সংকট নিয়ে ‘দ্বিতীয় ঢাকা ঘোষণা’

চলমান রোহিঙ্গা সংকট নিরসনে ‘দ্বিতীয় ঢাকা ঘোষণা-২০২০’ করা হয়েছে।  বুধবার (২৬ আগস্ট) রাতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ই-কনফারেন্সের সমাপনী সেশন থেকে এ ঘোষণা দেওয়া হয়। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এ ঘোষণা দেন।

কানেক্টিং রোহিঙ্গা ডায়াস্পোরাঃ হাইলাইটিং দ্য গ্লোবাল ডিসপ্লেসমেন্ট শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাকশান এইড ও ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস। বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গা সম্প্রদায়ের অনুপ্রবেশের তৃতীয়বর্ষ পূর্তি উপলক্ষে এ অনলাইন সম্মেলনের আয়োজন করে।

’২য় ঢাকা ঘোষণা ‘-র ‍মিয়ানমান সরকার, আঞ্চলিক সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি, বিশেষ করে উম্মুক্ত সমুদ্রে রোহিঙ্গা নারী ও শিশুদের দূর্ভোগের প্রতি উদাসীনতার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বেশ কিছু আহবান জানানো হয়। ‘২য় ঢাকা ঘোষণা ‘-য় রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশসহ বিশ্বে নানা দেশে ছড়িয়ে থাকা  রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে জোড়ালো আহবান জানানো হয় একইসাথে মিয়ানমার সরকারকে এ সংকটের দায়ভার নেয়া এবং রোহিঙ্গাদের আশ্রয়দানকারী দেশগুলোকে যথযথ আর্থিক ও আইনী ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি সংকটের স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্তের দাবিসহ ১৫টি প্রস্তাবণা আনা হয়েছে এবারের  ঘোষণায়।

আন্তর্জাতিক এই ই-সম্মেলনে মিয়ানমার ও বাংলাদেশসহ বিশ্বের ১২ টি দেশ থেকে রোহিঙ্গা অভিবাসীএবংরোহিঙ্গাদেরমানবাধিকারনিয়েকাজ করা বিশেষজ্ঞ,গবেষক এবং মানবাধিকার কর্মীরা অংশনেন।

সম্মেলনের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো: বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি রোহিঙ্গা শরণার্থী সংকটের আঞ্চলিক পদ্ধতিতে টেকসই সমাধানের একটি দ্ব্যর্থ প্রতিশ্রুতি, একই সঙ্গে বাংলাদেশ বর্তমানে তার সীমানায় এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে তা বিবেচনা করা।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্যের প্রতি কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহারের মাধ্যমে পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়া ও সব রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য বিপদাপন্ন গোষ্ঠীর অধিকার এবং সুরক্ষা নিশ্চিতে অন্যান্য সহায়তা দেওয়ার আহ্বান।

অ্যাপ্লিকেশন অব দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইড (গাম্বিয়া বনাম মিয়ানমার) এর ভিত্তিতে ইন্টার্ন্যাশনাল কোর্ট অব জাস্টিজ (আইসিজি)-এর ঘোষণা অনুযায়ী মিয়ানমার রাষ্ট্রের ওপর প্রণীত চারটি প্রাদেশিক পদক্ষেপকে স্বীকৃতি, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে মিয়ানমার সরকারের গণহত্যা ও অপরাধ প্রতিরোধ, সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যেন গণহত্যা না ঘটায় তা নিশ্চিতকরণ, অপরাধ ও গণহত্যামূলক কাজের প্রমাণ সংরক্ষণ এবং চার মাসের মধ্যে তার সম্মতি সম্পর্কে আবার রিপোর্ট করা ও তারপরে প্রতি ছয় মাসে পর পর রিপোর্ট করা।

মিয়ানমারের রোহিঙ্গা নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার সব প্রকার সুস্পষ্ট ও প্রকাশ্য কর্মের নিন্দা প্রকাশ যা তাদের দেশ ছেড়ে চলে যেতে এবং বিশ্বের চারটি দেশে আশ্রয় নিতে বাধ্য করেছিল।মিয়ানমার সরকার, আঞ্চলিক সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি, বিশেষ করে উন্মুক্ত সমুদ্রে রোহিঙ্গা নারী ও শিশুদের দুর্ভোগের প্রতি উদাসীনতার নিন্দা।মিয়ানমারের মিত্রপক্ষদের, বিশেষ করে আসিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে যেন তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত অত্যাচার চিরতরে বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিয়ানমারকে বাধ্য করে।

রোহিঙ্গা পূনর্বাসন নিয়ে বাংলাদেশমিয়নমারের দ্বিপাক্ষিক উদ্যোগের সমালোচনা করেন  সেন্টার ফর গ্লোবাল পলিসি ইন ওয়াশিংটন ডিসি-এর  ডিরেক্টর আজিম ইব্রাহিম  বলেন,এখন আর রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ হবে না। রোহিংগা অবিবাসী এবং অন্যান্য সংখ্যালঘুদের একত্রিত করে সংকট মোকাবেলা করতে হবে। 

সাবেক ডাচ রাষ্ট্রদূত লেটেশিয়া ভেন ডেন আসুম বলেন, ডায়াস্পরাদের অংশগ্রহণে এরকম সম্মেলন বিরল। রোহিঙ্গা তাদের দেশের ভেতরে একত্রিত হতে পারে না এবং তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। রোহিঙ্গা ডায়াস্পোরাদের নিয়ে এরকম সম্মেলন আয়োজন করার মাধ্যমে তাদের কথা ও দাবি ছড়িয়ে দেওয়া সহজতর হয়েছে। আমরা যখন রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবো তখন বৃহৎ ফ্রেমে চিন্তা করতে হবে। সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাকে এক সঙ্গে মিলে এ সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।

সংকট সমাধানে নতুন নতুন আইডিয়া নিয়ে আসার জন্য রোহিঙ্গা ডায়াস্পোরা কমিউনিটিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো এম শহিদুল হক।

এম শহিদুল হক বলেন, রোহিঙ্গা ডায়াস্পোরা বর্তমানে তারা নিজেদের দৃশ্যমান এবং পরিচিত করে তুলতে সক্ষম হয়েছে। তারা এড হক লিডারশিপ তৈরিতেও সফল বলা যায়। ২০১৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইনে সেফ জোন তৈরি করার জন্য সদস্য রাষ্ট্রদের উৎসাহিত করেন। পাশাপাশি ওআইসিতেও এ সংকট নিরসনে আন্তর্জাতিক বিচারিক আদালতে যাবার জন্য প্রস্তাব দেওয়া হলেও তখন অনেক সদস্য রাষ্ট্র তেমন আগ্রহ দেখায়নি।

 

Related Articles

Leave a Reply

Back to top button