বাংলাদেশভূরাজনীতি

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বহিষ্কার

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে তাদেরকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করা হলো।

তাদের বিরুদ্ধে ঢাকার সিআইডি পুলিশের দায়ের করা ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button