বাংলাদেশ

দেশের প্রথম মহিলা আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম।

Related Articles

Leave a Reply

Back to top button