বাংলাদেশ

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)।

বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান দেশের বিশিষ্ট এই শিল্পপতি। মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি দুই বছর ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।

লতিফুর রহমান আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজের মালিক ছিলেন। এছাড়া তিনি ওষুধ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, চা শিল্প, নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ বিমাসহ একাধিক কোম্পানির প্রধান ছিলেন।

তিনি ২০১২ সালে মর্যদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button