বাংলাদেশ
লঞ্চডুবির ঘটনায় আরও একজনসহ মোট ৩৩ মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আজ আরো একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযানের একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



