৩ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন

তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুতই এ নিয়োগ সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (০৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের এ প্রস্তাব অনুমোদন হওয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং রোগীরা আরও ভালো ও দ্রুত সেবা পাবেন।
বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুমোদিত নতুন এই তিন হাজার পদে এক হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-১১); এক হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান (গ্রেড-১৬); ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগ দেওয়া হবে।
এর আগে জরুরি সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।



