
ভারতীয় গণমাধ্যমগুলোরে সূত্রে জানা গেছে, কোনো সাংস্কৃতিক আনুষ্ঠান না হলেও উপাচার্যসহ বেশ কয়েকজন কর্মকর্তা ক্যাম্পাসে গিয়ে রবীন্দ্রনাথের চেয়ারে মাল্যদান করবেন। নমঃ নমঃ করেই এবার কবি-প্রণাম সারবে বিশ্বভারতী।
১৯১০ সালে রবীন্দ্রনাথের জীবদ্দশায় বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী পালন করা শুরু হয়েছিল। পরের বছর বিশ্বকবির পঞ্চশতম জন্মবর্ষ ঘটা করে পালিত হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেসময় শান্তিনিকেতনে গ্রীষ্মের প্রচুর দাবদাহ থাকায়, রবীন্দ্রনাথ ঠিক করেছিলেন ২৫ বৈশাখের পরিবর্তনে ১লা বৈশাখ রবীন্দ্রজয়ন্তী পালন করা হবে।
তারপর থেকে তেমনই রীতি ছিল সেখানে। যদিও সুজিত বসু উপাচার্য থাকাকালীন নিয়ম বদলায়। ১লা বৈশাখও অনুষ্ঠান হয় ঠিকই, কিন্তু ২৫ বৈশাখই ঘটা করে রবীন্দ্রজয়ন্তী পালন করা শুরু হয়।
কিন্তু এ বছর শান্তিনিকেতনের আনাচে-কানাচে আজ ধ্বনিত হচ্ছে না কবিগুরুর গান।



