ইকোবিজবাংলাদেশ

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

দেশে বর্তমান করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শিল্পকারখানা মালিকদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি কারখানা মালিকদের প্রতি এ আহবান জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনা ভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের গত মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে শিল্প কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Related Articles

Leave a Reply

Back to top button