বিশ্ব

ইইউয়ের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। খবর: রয়টার্স।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিলো, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।

এছাড়া বহিষ্কৃত ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এর আগে, গত ৫ এপ্রিল ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button