বিশ্ব

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  খবর: বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, রোববার লয়েড অস্টিন নিজেই তার করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে একটি বিবৃতিতে অস্টিন জানান, তার উপসর্গ মৃদু। তিনি আগামী পাঁচ দিন ঘরে কোয়ারেন্টাইনে থাকবেন। তিনি করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এ ছাড়া বুস্টার ডোজও নিয়েছেন।

অস্টিন বলেন, তিনি সবশেষ গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সান্নিধ্যে গিয়েছিলেন। এ ঘটনার এক সপ্তাহের বেশি সময় পর তিনি করোনায় সংক্রমিত হওয়ার লক্ষণ অনুভব করেন।

Related Articles

Leave a Reply

Back to top button