বিশ্ব

​ইরানের সাবেক প্রেসিডেন্ট বনি সদর মারা গেছেন

ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আবুল হাসান বনি সদর মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। পরের বছরের জানুয়ারিতে বনি সদর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ইরানে ইসলামি বিপ্লবীদের সাহায্য করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার তেমন কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্রুতই কট্টরপন্থী আলেমদের সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। একপর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। সেখানে তিনি পশ্চিমাদের নিরাপত্তায় জীবন যাপন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button