অন্য খবর

ওমরাহ করতে সৌদিতে মাহিয়া মাহি

স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে মক্কা-মদিনার উদ্দেশে দেশ ছাড়েন মাহি ও তার স্বামী

মাহির স্বামী কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরকায় দেখা যায়।

সৌদি আরব থেকে মাহি ওমরাহ পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। একইসঙ্গে ওমরাহ করার আগে থেকে ইচ্ছা ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরীফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।

Related Articles

Leave a Reply

Back to top button