অন্য খবর

৭ অক্টোবর আসছে পূজা চেরির ‘হৃদিতা’

আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে, কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে একই নামে ইস্পাহানী আরিফ জাহান নির্মিত সিনেমা ‘হৃদিতা’।

২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক এবিএম সুমন।

শনিবার (৬ আগস্ট) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে জানানো হয় মুক্তি তারিখ। গত ১৭ মার্চ সিনেমাটি বিনা কর্তনে মুক্তির অনুমতি পায়।

ছবিটির নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বলেন, ‘বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছে আশা করছি আমাদের ‘হৃদিতা’ দেখতেও আসবে। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’

চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘এই প্রথমবার সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করেছি। সেটাও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হৃদিতা’ দর্শকদের নিরাশ করবে না।’

জানা গেছে, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button