বিশ্ব

৬ শহর থেকে কলকাতায় প্লেন চলাচল বন্ধ

রাজ্যের দাবি মানল কেন্দ্র। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে যাত্রীবাহী ফ্লাইট চলাচল না করানোর দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে নিল কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। ফলে ভারতের ৪ রাজ্যের ছয় শহর থেকে কলকাতায় যাত্রীবাহী প্লেন আসা আপাতত বন্ধ থাকবে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, ৬ জুলাই থেকে ১৯ জুলাই, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত মুম্বাই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদের মতো ৬টি শহর থেকে প্লেন আসবে না কলকাতায়। পাশাপাশি কলকাতা থেকেও ওই ৬ শহরে প্লেন চলা বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button