
রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ বিমানও শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচির কথা ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে তারা। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।
ইতিমধ্যে দেশের বিভিন্ন বিমান সংস্থা ভারতের সঙ্গে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিয়েছে।



