স্পোর্টেইনমেন্ট

৪৯৩ রানে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শনিবার (১ মে) ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা দিল শ্রীলংকা। এদিন তাসকিন আহমেদের বোলিংয়ে মুশফিকুর রহীমের দুর্দান্ত ক্যাচে আগেরদিনের অবিচ্ছিন্ন জুটি ভাঙতেই ৪৯৩ রানে ব্যাটিং ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় দেড় ঘণ্টা খেলা হয়নি। ফলে আজ ১৫ মিনিট আগে শুরু হয় চতুর্থ দিনের খেলা। এই ১৫ মিনিটের মধ্যে ৩.৩ ওভার ব্যাটিং করে ২৪ রান যোগ করেছে শ্রীলঙ্কা, হারিয়েছে রমেশ মেন্ডিসের উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৩ রান।

দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও উইকেট উদযাপন করেছেন তাসকিন। পেয়েছেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এই পেসার ৩৪.২ ওভারে ১২৭ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

 

Related Articles

Leave a Reply

Back to top button