বিশ্ব

৪৮ ঘণ্টার মধ্যে বুস্টার ডোজের অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্র

করোনা টিকার বুস্টার বা তৃতীয় ডোজের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসতে পারে এ ঘোষণা। তবে যাদের শারীরিক জটিলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই পাবে এই ডোজ। যদিও গরিব দেশগুলোকে টিকা দেওয়ার জন্য ধনী দেশগুলোকে এই ডোজ না দেওয়ার আহবান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

মডার্না ও ফাইজারের টিকার ক্ষেত্রে দেওয়া হবে তৃতীয় ডোজ। এ প্রসঙ্গে এফডিএর এক মুখপাত্র বলেন, দুর্বলদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গভীর পর্যবেক্ষণ চলছে।

এফডিএ ও সিডিসি (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র) খুব শিগগির এসব তথ্য প্রকাশ করবে।

Related Articles

Leave a Reply

Back to top button