বাংলাদেশ

৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ রুটে বিমানের ফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি আন্তর্জাতিক রুটে, করোনাভাইরাসের কারণেআগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে ।

রোববার বিমানের ওয়েবসাইটে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। আগে এই রুটগুলোতে ফ্লাইট চলাচলে ৩০ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল।

এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানায় বিমান। তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button