বিশ্ব

৩০ বছর পর ফ্রান্সে নারী প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দেশটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আর এর মধ্য দিয়ে ৩ দশকের বেশি সময় পর দেশটিতে একজন নারী সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ গতকাল সোমবার এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায়। ৬১ বছর বয়সী এই নারী রাজনীতিক বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।

বিশ্লেষকদের অনেকের মতে, আগামী জুনে ফরাসি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এর আগে বামপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা মাখোঁর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি একজন নারীকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন। এর মধ্য দিয়ে মাখোঁ সামাজিক সংস্কার বাস্তবায়ন ও নারীদের উন্নয়নে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button