ভূরাজনীতি

২২ বছর পর নতুন নেতৃত্ব কৃষকদলের,বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন ফখরুলের

বেলুন, পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলীয় পতাকা উত্তলন করেন কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে  রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষকদলের সম্মেলনের উদ্বোধন হবে।

মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নাজিম উদ্দিন মাস্টার, আরিফুল হক চৌধুরী, একে এম মোয়াজ্জেম হোসেন ও মাইনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button