ইকোবিজ

২০৩০ সালের আগেই রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, লক্ষ্য অনুযায়ী রিজার্ভ ২০২০ সাল শেষ হওয়ার আগেই ৪২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে পেরেছি। পরবর্তী টার্গেট হচ্ছে ২০৩০ সালের মধ্যে রিজার্ভের পরিমাণ ৫০ বিলিয়নে উন্নীত করা। আমরা সেটা করতে পারবো।’

তিনি বলেন, ‘গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ১১ বিলিয়ন ডলার অর্জন করেছি। বছরের টার্গেটের ৬০ শতাংশ পাঁচ মাসে চলে এসেছে। এই ফ্লো অব্যাহত রাখতে পারলে রিজার্ভ ফান্ড বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button