ভূরাজনীতি

২০২২ সালের জুনে পদ্মা সেতু দিয়ে যান চলাচল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আগামী ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।

আজ রোববার (০২ মে) ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সেতুমন্ত্রী জানান, গতকাল শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।

করোনা পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কী রূপ ধারণ করে বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমাদের আরও মনোযোগী হতে হবে। ভারতে আজ কী অবস্থা, একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে। তাদের জন্য শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রতিবেশী ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বিপদজনক বার্তা দিচ্ছে, তাই আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে জানান ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button