বিশ্ব

১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু শুরু করবে সৌদি আরব

চলতি বছরের ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু শুরু করবে সৌদি আরব।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) জনসংযোগ দপ্তরের মহাপরিচালক খালেদ বিন আবদুল কাদের তাশ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। [তথ্য: আল অ্যারাবিয়ার]

খালেদ বিন আবদুল কাদের তাশ জানান, সৌদি উড়োজাহাজ কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনা অনুসারে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া। ১৭ মে থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।

করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক প্লেন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সৌদি আরব।

Related Articles

Leave a Reply

Back to top button