বাংলাদেশ

১৭ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), করোনা মোকাবিলায় ১২ থেকে ১৭ বছর বা তার চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।

রবিবার দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানান, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি ৩-৪ দিন আগে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। ডব্লিউএইচও ডিজির সঙ্গে আমার আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রায় ঘণ্টা খানেক এবং অনেক বিষয়ে তিনি বাংলাদেশের প্রসংশা করেছেন।

ডা. জাহিদ মালেক বলেন, ডব্লিউএইচও ডিজি বলেছেন-জেনারেল কোনো সার্কুলার আমরা দিইনি ১২ থেকে ১৭ বছর বা তার চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে। আমি তখন বললাম, বিভিন্ন দেশে টিকা ছেলে-মেয়েদের দেওয়া হচ্ছে। আমরা দেড় বছর বন্ধ রাখার পরে স্কুল খুলে দিয়েছি। অভিভাবকরা চান, তাদের সন্তানদের টিকা দেওয়া হোক। সব শুনে ডব্লিউএইচও ডিজি সম্মতি দিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button