অন্য খবর

১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাহির বুবুজান

শাপলা মিডিয়ার ব্যানারে, নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

এ সিনেমায় ‘বুবুজান’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

শুক্রবার সিনেমার এক মিনিট ২৩ সেকেণ্ডের টিজার প্রকাশিত হয়েছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শান্ত খান বলেন, আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবার সিনেমাটি ভাল লাগবে।

Related Articles

Leave a Reply

Back to top button