অন্য খবর

আমি এখনো সিঙ্গেল: প্রভা

টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টে নিজেকে সিঙ্গেল দাবি করেছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে লাল গাউন পরা ছবিটি শেয়ার করেছেন প্রভা। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘পৃথিবীর দুটি জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!’

এই ছবি তোলার ক্রেডিটে কারও নাম শেয়ার করেননি প্রভা। সেখানে হার্ট ইমোজি দিয়েছেন তিনি।

হার্ট ইমোজি দেওয়ায় অনেকেই ভাবছেন, ভালোবাসার মানুষই তার এই ছবি তুলে দিয়েছেন।

উল্লেখ্য, শোবিজ অঙ্গনে সংগীতশিল্পী তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা–এমন গুঞ্জন অনেক দিন থেকেই । তাদের প্রেমের গুঞ্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও প্রকাশ হয়। কিন্তু বিষয়টি নিয়ে তাদের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

Related Articles

Leave a Reply

Back to top button