অন্য খবর

আসছে ‘হাঙ্গামা টু’

১৮ বছর পর আসছে ‘হাঙ্গামা টু’। এই ছবিতে পরেশ রাওয়াল ছাড়া  বাকি সবাই অন্যান্য অভিনয়শিল্পীরা।

জুলাই মাসের প্রথম দিন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার। যা রীতিমত দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

ট্রেলারেই আভাস পাওয়া গেল ঠিক কেমন হতে চলেছে সিনেমাটি। একটি বাচ্চার বাবা খোঁজার মধ্যে দিয়েই ঝড়ের গতিতে এগোবে গল্প। আর গল্পের তাগিদে একে একে চরিত্র ঢুকে পড়বে এই হাঙ্গামায়।

নতুন কিস্তিতে পরেশ রাওয়ালের সঙ্গে আরও অভিনয় করেছেন শিল্পা শেট্টি, মিজান জাফরি, প্রনিথা সুভাষ ও যশপাল যাদব। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে পরেশ রাওয়াল ও শিল্পা অভিনয় করেছেন। অন্যদিকে মিজান রয়েছেন শিল্পার প্রেমিকের চরিত্রে।

করোনার কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। আগামী ২৩ জুলাই থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার-ডিজনিতে।

 

Related Articles

Leave a Reply

Back to top button