বিশ্ব

১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল টিএলপি

পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি ১১ পুলিশকে মুক্তি দিয়েছে ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ টুইটারে এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা জিম্মি ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাতে সেহেরির পর দ্বিতীয় দফা আলোচনা হবে বলে জানান তিনি।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই ১১ পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হন। স্যোশাল মিডিয়া ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত, কালশিরা পড়া এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।

‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) কয়েকমাস ধরে ফ্রান্সবিরোধী প্রচার চালিয়ে আসছে।

Related Articles

Leave a Reply

Back to top button