স্পোর্টেইনমেন্ট

১০ দিনের জন্য হাসপাতালে শাহরুখ !

বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাহরুখ খানের বয়স ৫০ এর উপরে। কিন্তু নেটিজেনরা বলেন, শাহরুখের বয়স এখনো ২৫–২৮ বছর মনে হয়। এখনো তার দূর্দান্ত নাচ ও অভিনয়ে মাতিয়ে রাখেন সবাইকে। প্রতিনিয়ত নিজ স্বাস্থ্যের প্রতি যত্নও নেন এই তারকা। অসুস্থ থাকার খবর খুব কমই পাওয়া গেছে। কিন্তু হঠাৎ করেই জানা গেলো ১০ দিনের জন্য এই বলিউড তারকাকে থাকতে হচ্ছে হাসপাতালে।

কিন্তু এ নিয়ে ভক্তদের হৃদয় ভাঙ্গার কিছু নেই। মূলত আটলির ছবির জন্য দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে শনিবার থেকে পুরোদমে শুরু হয়েছে শুটিং। চলবে আগামী ১০ দিন।

সবশেষ ২০১৮ সালে পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিলো শাহরুখ খানকে। পরিচালক আটলির হাত ধরেই ৩ বছর বিরতির পর পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কিং খানের। এবারই প্রথম পরিচালক আটলির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান। এ ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সানায়া মালহোত্রা এবং সুনীল গ্রোভারও।

Related Articles

Leave a Reply

Back to top button