বাংলাদেশবিশ্ব

গণতন্ত্র সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি

গণতন্ত্র সূচক ২০২১ প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ)।

এ সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাঁচটি বিভাগের স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলো হলো, নির্বাচন প্রক্রিয়া ও বহু দলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।

বিশ্বের ১৬৭টি দেশের এই তালিকায় বাংলাদেশ তিউনিশিয়ার সঙ্গে যৌথভাবে ৭৫তম স্থানে অবস্থান করছে। ২০২০ সালে ছিল ৭৬। এ ছাড়া ২০১৯ সালে ৮০, ২০১৮ সালে ৮৮, ২০১৭ সালে ৯২ এবং ২০১৬ সালে ৮৪ নম্বরে ছিল বাংলাদেশ।

সামগ্রিকভাবে ১০ পয়েন্টের মধ্যে ৫ দশমিক ৯৯ স্কোর করে বাংলাদেশ এখনও মিশ্র শাসনের দেশ রয়ে গেছে।

তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৪৬তম, শ্রীলঙ্কা ৬৭তম, ভুটান ৮১তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১০৪তম এবং মিয়ানমার ১৬৬তম অবস্থানে রয়েছে।

গণতন্ত্র সূচকের তালিকায় ৯ দশমিক ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড, তৃতীয়তে ফিনল্যান্ড, চতুর্থ অবস্থানে সুইডেন, পঞ্চম আইসল্যান্ড, ষষ্ঠ ডেনমার্ক, সপ্তম আয়ারল্যান্ড, অষ্টম তাইওয়ান, নবম অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড দশম অবস্থানে রয়েছে।

আর উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং আফগানিস্তান রয়েছে তালিকার সবচেয়ে নিচে।

Related Articles

Leave a Reply

Back to top button