বাংলাদেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

ঘোষণা করা হয়েছে, ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ১১ বিভাগে এবার ১৫ গুণীজনকে পুরস্কার দেওয়া হহচ্ছে।

২৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী, প্রবন্ধ বা গবেষণায় হোসেনউদ্দীন হোসেন, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, শিশুসাহিত্যে রফিকুর রশীদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে শুভাগত চৌধুরী, আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো এবং ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

‘অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Related Articles

Leave a Reply

Back to top button