ভূরাজনীতি

হাসপাতালে ভর্তি হলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওবায়দুল কাদের হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩১২ নম্বর কেবিনে ভর্তি হন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং কিডনিসহ একাধিক সমস্যা রয়েছে তার।

বিএসএমএমইউ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, রুটিন চেকআপের জন্য আজ হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। বুকে ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানালে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। জানান তবে তিনি ভালো রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে বলে জানান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button