অন্য খবর

হাসপাতালে ভর্তি রবি চৌধুরী

জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন রবি। হাসপাতালের পোশাক পড়া সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি তা এখনও জানা যায়নি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

প্রসঙ্গত, ক্যারিয়ারে রবি চৌধুরী অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাকও করেছেন এই শিল্পী। এখন পর্যন্ত রবি চৌধুরীর সংগ্রহে রয়েছে ৬৪টি অডিও অ্যালবাম। এছাড়াও তিনি ৭০ থেকে ৮০টি বাংলাদেশি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button