অন্য খবর

হাসপাতালে ভর্তি পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

ফেসবুক পোস্টে পরীমণি হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবিও প্রকাশ করেন।

ছবিতে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো। ছবি ক্যাপশনে নায়িকা লেখেন, ‘একটি দুর্ঘটনা’। এছাড়া জানান, তিনি রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি।

তবে নায়িকা কীভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button