অন্য খবর
হাসপাতালে ভর্তি ‘টাইটানিক’ নায়িকা

‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট, ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পা পিছলে পড়ে আহত হয়েছেন। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: হলিউড রিপোর্টার।
জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা ‘লি’র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এই অভিনেত্রীর।
কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন।’
প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম-ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।



