হাসপাতালগুলোতে ডিএনসিসি’র মশকনিধন কার্যক্রম

কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ।
শনিবার (২০ জুন) থেকে ডিএনসিসির উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
মূলত হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এ জন্য এমন উদ্যোগ ডিএনসিসির।
ঢাকা উত্তর সিটি করপোরেশেনের এমন কর্মসূচি সম্পর্কে সংস্থাটির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ইতিমধ্যে ডিএনসিসির পক্ষ থেকে হাসপাতালগুলোর আঙিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, ২০ জুন (১ম দিন) বিকেলে, উত্তরা সেক্টরের-১, ২ ও ৫ এর হাসপাতালসমূহের মধ্যে উত্তরা মহিলা মেডিকেল কলেজ, জাহানারা ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতালে এবং উল্লেখিত সেক্টরে লার্ভিসাইডিং ও ফগিং বহাল থাকবে।
২১ জুন (দ্বিতীয় দিন) কুয়েত মৈত্রী হাসপাতাল, নস্ট্রাম হাসপাতাল, ল্যাব এইড হসপিটাল, নগর মাতৃসদন হাসপাতালে এবং উল্লেখিত সেক্টরে লার্ভিসাইডিং ও ফগিং বহাল থাকবে।
২২ জুন (তৃতীয় দিন) ক্রিসেন্ট হাসপাতাল, ঢাকা আই কেয়ার, সেন্ট্রাল হাসপাতালে এবং উল্লেখিত সেক্টরে লার্ভিসাইডিং ও ফগিং বহাল থাকবে। এছাড়া আরএমসি হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল, হাই কেয়ার হাসপাতাল, লুবানা হাসপাতালে এবং উল্লেখিত সেক্টরে লার্ভিসাইডিং ও ফগিং বহাল থাকবে।
২৪ জুন (পঞ্চম দিন) পপুলার হাসপাতাল অ্যান্ড কলেজ, আল-আশরাফ হাসপাতাল, হলি ল্যাব হাসপাতাল, নগর মাতৃসদন হাসপাতালে এবং উল্লেখিত সেক্টরে লার্ভিসাইডিং ও ফগিং বহাল থাকবে।
২৫ জুন (ষষ্ঠ দিন) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, রিজেন্ট হাসপাতালে এবং উল্লেখিত সেক্টরে লার্ভিসাইডিং ও ফগিং বহাল থাকবে।



