বাংলাদেশভূরাজনীতি

হরতালের সমর্থনে একাধিক স্পটে রিজভীর নেতৃত্বে মিছিল

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে হরতালের সমর্থনে একাধিক স্পটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগর থেকে সাইনবোর্ড পর্যন্ত আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময়, উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক,সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন,দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ,বখতিয়ার আহমেদ কচি,ব্যারিস্টার আবিদুল হক মানবাধিকার সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম, মশিউর রহমান রনি সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা যুবদল,সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

Related Articles

Leave a Reply

Back to top button