বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বঙ্গবন্ধু কর্নারে বই প্রদান করলেন পররাষ্ট্রমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর লেখা ৭টি বই প্রদান করেন।

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রীর নিজের লেখা এই বইগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ (উন্নয়ন ও ভবিষ্যৎ), বাংলাদেশের স্বাধীনতা- প্রত্যাশা ও প্রাপ্তি, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও আমাদের কূটনীতি, Bangladesh Marching Forward এবং টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা- বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসানের নিকট আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ বইগুলো হস্তান্তর করেন।

সম্প্রতি মুজিব বর্ষ উপলক্ষ্যে এ বিমান বন্দরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button