অন্য খবর

হটাৎ করেই তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান হঠাৎ করেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যান তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

জানা গেছে, রোববার (২১ আগস্ট) শাকিব খান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যান, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্য। সেখানে তোলা দুটি ছবি মন্ত্রী ড. হাছান মাহমুদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ, আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান। প্রথম কিস্তিতে ৩০ শতাংশের টাকার চেক গ্রহণ করেছেন এই তারকা।

‘মায়া’ সিনেমার পরিচালক হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। সিনেমাটিতে শাকিবের সঙ্গে পূজা চেরিকে দেখা যেতে পারে। এর আগে, এই জুটি ‘গলুই’ সিনেমায় একসঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button