বাংলাদেশ

হজযাত্রীদের টিকা

ধর্ম মন্ত্রণালয়, নিবন্ধিত হজযাত্রীদের মার্চের মধ্যে করোনার প্রথম ডোজ আর মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নিতে অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

এ সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার যারা হতে যেতে নিবন্ধন করেছেন, তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪ হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫ হাজার ৮৭৩ জন। এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা, তাদের আগাম প্রস্তুতি হিসেব কোভিডের টিকা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র, নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button