বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত আসামি না হয়েও জেলখাটা সেই মিনু

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আসামি না হয়েও অন্যের হয়ে তিন বছর কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পাওয়া মিনু আক্তার।

গত ২৮ জুন রাতে নগরের বায়েজিদ সংযোগ সড়কে নিহত হলেও পরিচয় শনাক্ত হওয়ার জন্য ময়নাতদন্ত শেষে তার দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম।

রোববার (৪ জুলাই) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত ২৮ জুন রাতে বায়েজিদ সংযোগ সড়ক থেকে দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অজ্ঞাত হিসেবে মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। শনিবার বায়েজিদ থানার একটি টিম সীতাকুণ্ড এলাকার লোকজনকে ছবি দেখিয়ে মিনুর পরিচয় শনাক্ত করে।

গত ১৬ জুন প্রায় তিন বছর সাজা ভোগ করার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button