ভূরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। অবশেষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পদপ্রত্যাশীদের অপেক্ষার অবসান হলো।

আজ সোমবার (১৯ অক্টোবর) সম্মেলনের প্রায় এক বছর পর আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু নিউজ নাউ বাংলাকে জানান, কমিটি মার্চ মাসেই প্রস্তুত করা হয়েছিল, করোনা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্বে ঘোষণা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে দেশের সব রকম পরিস্থিতিতে কাজ করবে বলে জানান তিনি। তিনি বলেন, মাননীয় নেত্রী আমাদের যে আস্থা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব দিয়েছেন আমরা তা নিষ্ঠার সাথে পালন করব।

Related Articles

Leave a Reply

Back to top button