বাংলাদেশ

করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানরি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম।

হাসপাতালটির আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মো. রেহান উদ্দিন বলেন, স্বাস্থ্য সচিব কেবিনে ভর্তি আছেন। এখন তার তেমন কোনও জটিলতা নেই।

বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আবদুল মান্নান।

Related Articles

Leave a Reply

Back to top button