বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

সোমবার রাত ৮ টার দিকে বাসায় পৌঁছান তিনি। এর আগে, বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। ৪টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় সঙ্গে ছিলেন খালেজা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় পৌঁছালেও এখনো তার সর্বশেষ শারীরিক অবস্থার ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিন সকালে বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকালে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button